গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১২ নভেম্বর, ২০২৬
এই নীতি Routebari-র ওয়েবসাইটের (এই সাইট) জন্য। ISP-রা Routebari সফটওয়্যারে নিজেদের কাস্টমারের যে তথ্য রাখেন, তার দায়িত্ব সেই ISP-র; আমরা শুধু তা নিরাপদে রাখি ও প্রক্রিয়া করি।
কী তথ্য নেওয়া হয়
যোগাযোগ ফর্মে আপনি যা লেখেন — নাম, ISP-র নাম, মোবাইল, ইমেইল (ঐচ্ছিক), কাস্টমার সংখ্যা, এলাকা ও বার্তা। এছাড়া সাইট কীভাবে ব্যবহার হয় (কোন পাতা দেখা হলো, কোন ডিভাইস) — Google Analytics ও Meta Pixel-এর মাধ্যমে।
কেন নেওয়া হয়
আপনার সাথে যোগাযোগ করতে, ডেমো বা দাম জানাতে, আর সাইট ও বিজ্ঞাপন ভালো করতে। আপনার তথ্য কারো কাছে বিক্রি করা হয় না।
কুকি ও বিশ্লেষণ
ভাষার পছন্দ মনে রাখতে একটা কুকি থাকে। Google ও Meta-র টুল নিজেদের কুকি ব্যবহার করে — ব্রাউজারের সেটিংস থেকে এগুলো বন্ধ বা মুছে ফেলা যায়।
কার সাথে শেয়ার হয়
শুধু সেবা চালাতে যারা দরকার — যেমন সার্ভার/হোস্টিং, SMS পাঠানোর সেবা, Google ও Meta (বিশ্লেষণ)। আইন অনুযায়ী বাধ্য হলে কর্তৃপক্ষকে।
কতদিন রাখা হয়
যোগাযোগের তথ্য যতদিন কাজে লাগে (সাধারণত ২৪ মাস), তারপর মুছে ফেলা হয়। আপনি চাইলে আগেই মুছে দেওয়া হবে।
আপনার অধিকার
আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে, ঠিক করতে বা মুছে ফেলতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।
যোগাযোগ
গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্নে: 01531930822 অথবা [email protected]
