তিনটা মডিউল, একটা প্ল্যাটফর্ম
বিলিং, নেটওয়ার্ক আর অপারেশন — প্রতিটা মডিউল কীভাবে কাজ করে, ছবিসহ দেখুন।
স্মার্ট ও স্বয়ংক্রিয় বিলিং
মাস শেষে খাতা নিয়ে বসতে হবে না — বিল, আদায় আর বকেয়া নিজে থেকেই হিসাব হয়।
স্বয়ংক্রিয় মাসিক বিল
প্রতিটি কাস্টমারের বিলিং দিনে বিল তৈরি হয়। একই মাসের বিল দুবার হয় না, আর বিল নম্বরে কোনো ফাঁক থাকে না।
bKash ও Nagad পেমেন্ট
কাস্টমার অনলাইনে পরিশোধ করলে সাথে সাথে বিল পরিশোধিত দেখায়। ক্যাশ নিলে কালেক্টর রসিদ দেন।
বকেয়ায় লাইন বন্ধ, পরিশোধে চালু
নির্ধারিত ছাড়ের দিনের পরও বকেয়া থাকলে MikroTik-এ লাইন বন্ধ হয়; টাকা জমা পড়লেই আবার চালু।
SMS-এ বিলের রিমাইন্ডার
বিল তৈরি, শেষ তারিখ ও পরিশোধের খবর কাস্টমারের মোবাইলে।
কাস্টমার সেলফ-সার্ভিস পোর্টাল
কাস্টমার নিজে বিল দেখবেন, পরিশোধ করবেন, অভিযোগ জানাবেন।
রিসেলার রিচার্জ
রিসেলার নিজের ব্যালান্স থেকে তার কাস্টমারদের রিচার্জ করবেন।
নেটওয়ার্ক ও কাস্টমার ব্যবস্থাপনা
রাউটারে আলাদা করে লগইন করতে হয় না — কাস্টমারের সব কাজ এখান থেকেই রাউটারে পৌঁছে যায়।
PPPoE সিক্রেট অটোমেশন
নতুন কাস্টমার যোগ করলে রাউটারে সিক্রেট তৈরি হয়; প্যাকেজ বদলালে প্রোফাইলও বদলায়।
একাধিক রাউটার
প্রতিটি রাউটারের সংযোগ আলাদা, পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা — RouterOS v6 ও v7।
প্যাকেজ ও স্পিড প্রোফাইল
দাম ও MikroTik প্রোফাইল একসাথে; পুরোনো প্যাকেজ বন্ধ করলেও চলমান কাস্টমার ঠিক থাকে।
এলাকা ও জোনের গাছ
জোন → এলাকা → উপ-এলাকা সাজান; প্রতিটি এলাকায় কত কাস্টমার এক নজরে।
সেশন কেটে দেওয়া
সমস্যা হলে সাপোর্ট স্টাফ এক ক্লিকে কাস্টমারের সংযোগ নতুন করে দিতে পারেন।
হটস্পট ব্যবস্থাপনাশীঘ্রই
PPPoE-র পাশাপাশি হটস্পট ইউজার।
অপারেশন, প্রশাসন ও রিপোর্ট
অফিসের প্রত্যেকে শুধু নিজের কাজটুকু দেখবেন — আর কে কখন কী করেছেন, সব লেখা থাকে।
রোলভিত্তিক অনুমতি
অ্যাডমিন, ম্যানেজার, কালেক্টর, সাপোর্ট — চারটি তৈরি রোল, দরকারে নিজের রোল বানান।
সম্পূর্ণ অডিট লগ
লগইন থেকে প্যাকেজের দাম বদল — কে, কখন, কোথা থেকে, আগে-পরে কী ছিল।
নিরাপদ লগইন
বারবার ভুল পাসওয়ার্ডে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ, পাসওয়ার্ড বদলালে সব ডিভাইস লগআউট।
রিপোর্ট ও বিশ্লেষণ
মাসিক আদায়, বকেয়া, নতুন কাস্টমার — Excel ও PDF-এ।
সাপোর্ট টিকেট
কাস্টমারের অভিযোগ টিকেট হয়ে টেকনিশিয়ানের কাছে যায়।
খরচের হিসাব
ব্যান্ডউইথ, বেতন, ভাড়া — আয়ের পাশে খরচ।
আপনার ISP-তে Routebari চালু করতে চান?
দুই মিনিটে ফর্মটা পূরণ করুন, অথবা সরাসরি ফোন করুন — আমরা দেখিয়ে দেব কীভাবে শুরু করবেন।
