Routebari

আপনার ISP-র মাপে দাম

কাস্টমার সংখ্যা অনুযায়ী মাসিক চার্জ — লুকানো কোনো খরচ নেই, শুরুতে ফ্রি ট্রায়াল।

প্যাকেজ ও মাসিক চার্জ

কাস্টমার সংখ্যা অনুযায়ী মাসিক চার্জ, টাকায়। ১০,০০০-এর বেশি কাস্টমার হলে আলোচনা সাপেক্ষে।

কাস্টমার সংখ্যাস্ট্যান্ডার্ডপ্রিমিয়াম
১–৫০০১,৫০০২,৫০০
৫০১–১,০০০২,৫০০৪,০০০
১,০০১–২,০০০৪,০০০৬,০০০
২,০০১–৩,০০০৫,৫০০৮,০০০
৩,০০১–৫,০০০৮,০০০১১,০০০
৫,০০১–১০,০০০১২,০০০১৬,০০০
১০,০০০+আলোচনা সাপেক্ষে

সাধারণ প্রশ্ন

ফ্রি ট্রায়াল শেষ হলে কী হয়?

ট্রায়ালের মধ্যে পছন্দ হলে প্যাকেজ বেছে bKash বা Nagad-এ মাসিক চার্জ দিন। না দিলে কয়েক দিনের ছাড়ের পর প্যানেল শুধু দেখা যায় — আপনার তথ্য মুছে যায় না।

Routebari-র চার্জ কীভাবে দেব?

প্যানেলের "সাবস্ক্রিপশন" পাতায় আমাদের bKash/Nagad নম্বর আছে। টাকা পাঠিয়ে TrxID দিন — অনুমোদন হলেই মেয়াদ বেড়ে যায়।

MikroTik ছাড়া কি চলবে?

চলবে। MikroTik থাকলে লাইন বন্ধ-চালু নিজে নিজে হয়; না থাকলে বিল, পেমেন্ট, কাস্টমার আর রিপোর্ট সব আগের মতোই কাজ করে।

আগে থেকে Winbox-এ থাকা কাস্টমার কি আনা যাবে?

হ্যাঁ। রাউটারের PPPoE ইউজারগুলো এক চাপে সফটওয়্যারে আনা যায়, আর সফটওয়্যারে থাকা কিন্তু রাউটারে নেই এমন ইউজার রাউটারে পাঠানো যায়। Excel থেকেও আনা যায়।

আমার তথ্য কি নিরাপদ?

প্রতিটা ISP-র তথ্য আলাদা থাকে, রাউটারের পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আর কে কখন কী বদলেছে তার অডিট লগ থাকে।

কাস্টমার বাড়লে কী হবে?

পরের ধাপের প্যাকেজে চলে যাবেন — কাস্টমার সংখ্যা অনুযায়ী চার্জ বাড়ে, কোনো তথ্য নতুন করে দিতে হয় না।

সমস্যা হলে কোথায় জানাব?

প্যানেলের ভেতর থেকেই Routebari টিমকে মেসেজ করা যায়, অথবা ফোন করুন — বাংলায় সাহায্য পাবেন।

আপনার ISP-তে Routebari চালু করতে চান?

দুই মিনিটে ফর্মটা পূরণ করুন, অথবা সরাসরি ফোন করুন — আমরা দেখিয়ে দেব কীভাবে শুরু করবেন।